ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী ম্যারি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ২৫ এপ্রিল ২০২২
কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী ম্যারি
কক্সবাজারে ডেনমার্কের রাজকুমারী ম্যারি-ছবি ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫এপ্রিল) বিকেল ৫টায় বিশেষ বিমানে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

কক্সবাজার বিমানবন্দরে ডেনমার্কের রাজকুমারীকে অভ্যর্থনা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, ও ডেনমার্কের দূতাবাস বাংলাদেশের কর্মকর্তারা।

আগামীকাল মঙ্গলবার ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি আজ কক্সবাজার শহরে অবস্থান করবেন। মঙ্গলবার সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন। এরপর  রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসি-এর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তিনি একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন। বিকেলে তিনি কক্সবাজার ছাড়বেন।

Advertisement

এদিকে, রাজকুমারীর আগমনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে সাজসাজ রব পড়ে গেছে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের  রাস্তার মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এলাকায় গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক বলেন, রাজকুমারীর আগমনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকবে। তাদের সঙ্গে আমরা যৌথভাবেই কাজ করে যাচ্ছি। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ৭২ ঘণ্টা আগে থেকে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!