প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু দাশ বলেন, সন্ধ্যায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।
.png)