ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ৪ মে ২০২২
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
ফাইল ছবি

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ঘাট সূত্র মতে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করা হয়নি। আপাতত বন্ধ থাকছে। আবহাওয়া স্বাভাবিক হলেই চলাচল শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!