ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৪ মে ২০২২
বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বুধবার সকাল  থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।  

এর আগে ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বুধবার সকাল সাড়ে ৮ থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।  

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!