ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৪ মে ২০২২
ঘাস কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ি গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে তিনদিন আগে ঝাটিবাড়ী গ্রামের আ. করিম ও একই গ্রামের স্বপনের ছেলে ইকবাল ও মিলনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে গত সোমবার (২ মে) রাতে স্বপন ও তার ছেলেরা পার্শ্ববর্তী ধুনাইল গ্রামের শাজাহানের নেতৃত্বে ঝাটিবাড়ী গ্রামের আ. করিমের বাড়িতে হামলা চালান। হামলায় আ. করিম, তাজিম উদ্দিন, কাজিম উদ্দিন, ফজলুল হক, রুস্তম, শাজাহান ও দেলোয়ারসহ উভয় পক্ষের সাতজন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পাঁচজনকে ভর্তি করে আর রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে মঙ্গলবার (৩ মে) রাত সাড়ে ৭টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়।

Advertisement

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত করার পর স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!