ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৩, ৪ মে ২০২২
মাদারীপুরে বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ভ্যান

মাদারীপুরের রাজৈরে বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরো দুই যাত্রী আহত হন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার নড়ার কান্দি গ্রামের শাজাহান শেখের ছেলে ৩৫ বছর বয়সী আমির শেখ, সদর উপজেলার দুর্গাবতী গ্রামের মজিদ তপাদারের ছেলে ২৩ বছরের প্রান্ত তপাদার ও রাজৈর উপজেলার তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতব্বরের ছেলে ২৮ বছরের নুর নবী।

Advertisement

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা আরিফ পরিবহনের একটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। বাসটি রাজৈর উপজেলার বাবনাতলায় এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর বাসটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!