বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ক্যাম্পে র্যাব-৮ হেড কোয়াটার-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জামিল হাসান সংবাদ সম্মেলনে জানান, গত ১০ এপ্রিল মাদারীপুরের কালকিনিতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে কুপিয়ে জখম করা হয় এসআই পলাশ কুমার দাসকে। এই ঘটনায় ১৬ জনকে আসামি করলে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মামলার প্রধান আসামি লাট্টু বেপারী ও তার ছেলে নয়নকে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কালকিনির ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে লাট্টু বেপারীর বাকি ৪ ছেলে শাকিল, সবুজ, রাসেল, ওসমানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় বিভলবার, একটি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একাধিক মোবাইল ফোন ও ৮ হাজার টাকা উদ্ধার করে র্যাব।
.png)
র্যাব আরো জানায়, আটককৃত আপন পাঁচ ভাই ও বাবা এসব অস্ত্র ও গোলবারুদ দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের সঙ্গে জঙ্গি সস্পৃক্ততা রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।