[ দেশজুড়ে ]
মাদারীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন
মাদারীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন। ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে শহরের শকুনি লেকের পাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনে এ কার্যলয় উদ্বোধন করেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে দুদকের জেলা কার্যালয় উদ্বোধনের পর সমন্বিত সরকারি অফিস ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা হয়।
সভায় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, দুদক মহাপরিচালক (তদন্ত ১) মো. রেজানুর রহমান, মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!