ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৭ মে ২০২২
শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল- ছবি: ডেইলি বাংলাদেশ

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফিরছে কর্মজীবী মানুষ। এতে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে যাত্রীদের ঢল নেমেছে। শনিবার সকাল থেকেই চাপ লক্ষ্য করা গেছে এ নৌরুটে।

এদিকে শিমুলিয়া ঘাট ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যবস্থাপনা ভালো থাকায় ফেরি থেকে নেমে যানজট ছাড়াই রাজধানীসহ নিজ নিজ গন্তব্যে ফিরতে পারছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএ বলছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মানুষ পদ্মা পারাপার হয়েছে। শনিবার সকাল থেকে ১০টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে রাতে ৭ ফেরি চলাচল করায় অনেক যানবাহনকে অপেক্ষায় থাকতে হচ্ছে। এছাড়া ১৫৫টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ঘাটে যাত্রী এবং যানবাহনের চাপ কম। ঘাট এলাকায় অর্ধশত গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। বাংলাবাজার থেকে যেসব ফেরি আসছে, প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীদের বহন করতে হচ্ছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, লঞ্চঘাট এলাকায় যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বাংলাবাজার থেকে যেসব লঞ্চ আসছে, প্রতিটি লঞ্চে যাত্রীতে কানায় কানায় পরিপূর্ণ। সকাল থেকেই যাত্রীর চাপ, যা আরো বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!