ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুদি দোকানির বাড়িতে পাওয়া গেল ২৩২৮ লিটার সয়াবিন তেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ৮ মে ২০২২
মুদি দোকানির বাড়িতে পাওয়া গেল ২৩২৮ লিটার সয়াবিন তেল
মুদি দোকানির বাড়িতে মিলেছে আড়াই টন সয়াবিন তেল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগান বাজার এলাকায় এক মুদি দোকানির বাড়িতে মিলেছে অবৈধভাবে মজুত করা প্রায় আড়াই টন সয়াবিন তেল।

শনিবার (৭ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে আকতার হোসেন নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুত করায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রোববারের মধ্যেই এসব তেল খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকতার হোসেন নামের ওই ব্যবসায়ীর বাড়িতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিয়ে যাই। সেখানে ২ হাজার ৩২৮ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এ সময় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব তেল রোববারের মধ্যেই খোলা বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!