ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, কারওয়ান বাজারে বিসমিল্লাহ ট্রেডার্স নামের একটি পাইকারি দোকান থেকে কয়েকদিন ধরে বলা হচ্ছিল, সয়াবিন তেল নেই। গতকাল ঐ দোকানে অভিযান চালিয়ে দুই হাজার লিটার মজুদ তেল জব্দ করা হয়।
তিনি বলেন, গত কয়েকদিনে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তেল মজুত করার দায়ে বেশ কয়েকজন পাইকারি বিক্রেতা ও ডিলারকে শাস্তি দেওয়া হয়েছে।
.png)
ভোক্তা অধিকার পরিচালক বলেন, আমরা আশঙ্কা করছি ডিলার ও পাইকারি বিক্রেতারা তেলের মজুত করছেন। আমরা এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেব। এ ধরনের দোকানগুলোকে এক মাসের জন্য বন্ধ রাখা হবে।
এর আগে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর মার্চের প্রথমে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলে দেশে ভোজ্যতেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অন্তত ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। কোথাও কোথাও খোলা সয়াবিনের দাম ২০০ টাকাও নেয়া হয়। তখনও অনেক এলাকার অনেক দোকানে তেল পাওয়া যায়নি।