ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলস্টেশনে বিক্রি হচ্ছিল বাসি খাবার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ৯ মে ২০২২
রেলস্টেশনে বিক্রি হচ্ছিল বাসি খাবার
রেলস্টেশনে খাবারের দোকানে অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম রেলস্টেশনের স্ন্যাক্স অ্যান্ড টি স্টলকে বাসি খাবার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর এ জরিমানা করেন।

ইতি ধর বলেন, এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলস্টেশনের একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বাসি খাবার বিক্রির সত্যতা পাওয়ায় ঐ দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও পরে এ রকম খাবার আর পরিবেশন করবে না মর্মে অঙ্গীকার করলে পুনরায় দোকান খোলার অনুমতি দেওয়া হয় বলে জানান রেলের এ কর্মকর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!