ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১০ মে ২০২২
মাটিচাপায় প্রাণ গেল দুই শ্রমিকের
দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক খনন করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার আশেকপুর ইউনিয়নের ইন্দারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাসাইল উপজেলার কাশিল পালপাড়া এলাকার অনাথ পালের ছেলে ৩০ বছর বয়সী নিধন পাল ও ঝুটু পালের ছেলে ৩৫ বছরের আনন্দ পাল।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি (তদন্ত) শামীম হোসেন জানান, সকালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক খননের কাজ করছিলেন নিধন ও আনন্দ। ১০ ফুট খনন করা হলে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে মাটি তুলে তাদের উদ্ধার করে।

Advertisement

তবে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আশেকপুরে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মাটিচাপা পড়ে ওই দুই যুবক মারা যান।

ওসি শামীম হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!