ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এভারেস্ট জয় করলেন সুনামগঞ্জের ছেলে আকি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ১৩ মে ২০২২
এভারেস্ট জয় করলেন সুনামগঞ্জের ছেলে আকি
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান আকি- ছবি: ডেইলি বাংলাদেশ

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন আরো এক বাঙালি। আখলাকুর রহমান নামে বাংলাদেশি বংশোদ্ভুত এ ব্রিটিশ নাগরিকের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়ায়।

শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল ৭টার দিকে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন আখলাকুর আকি রহমান নামে পরিচিত এ যুবক।

আখালাকুরের চাচাতো ভাই শামীনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখালুকের এভারেস্ট জয়ের তথ্য তার সঙ্গে
থাকা গাইড বেস ক্যাম্পে জানিয়েছে। এরপর বেস ক্যাম্প থেকে আমাদের জানানো হয়।

Advertisement

সকাল সাড়ে ৮টার দিকে আখলাকুরের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে শামীনুর রহমান বলেন, ভাই বলেছেন- আলহামদুলিল্লাহ, আমি সাকসেস হইছি। আমার জন্য দোয়া করিও।

এছাড়া শুক্রবার দুপুরে লন্ডনভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল এস-এর পক্ষ থেকেও আকির এভারেস্ট জয়ের তথ্য জানানো হয়। চ্যানেল এস-এর ফেসবুক পেইজে লেখা হয়- অভিনন্দন আকি রহমান, প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৭টায় এভারেস্ট জয় করেছেন।

এর আগে, ২০২০ সালে অক্টোবরে প্রথম বাঙালি হিসেবে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত জয়ের রেকর্ড গড়েন আখলাকুর রহমান। ঐ বছরের ২২ জুলাই আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ তানজানিয়ায় অবস্থিত কিলিমাঞ্জারো পর্বত প্রথমবারের মতো জয় করেন। ৫ হাজার ৮৯৫ মিটার উচ্চতার ঐ পর্বত জয়ের সাতদিন পর ২৯ জুলাই দ্বিতীয়বারের মতো ইউরোপের মন্ট ব্ল্যাঙ্ক পর্বতের চূড়ায় ওঠেন আকি।

পারিবারিক সূত্র জানায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজি ইছকন্দর আলীর ছেলে আখলাকুর রহমান প্রায় ৩৬ বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাজ্য চলে যান। তখন তার বয়স ছিল দেড় বছর। লন্ডনের ওল্ডহাম শহরে তিনি বেড়ে ওঠেন। সেখানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!