ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ১২ মে ২০২২
দেশে ফিরেছেন লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি
ফাইল ছবি

দেশে ফিরেছেন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি ১৬২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইওম সূত্র জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম এর যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর আজকেই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!