ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় মহাসড়কে গাড়িচাপায় প্রবাসীসহ প্রাণ গেল ২ জনের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১০ মে ২০২২
কুমিল্লায় মহাসড়কে গাড়িচাপায় প্রবাসীসহ প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক স্থানে গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলার বুড়িচংয়ে ও সকালে চৌদ্দগ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।

মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় গাড়িচাপায় আলতাব হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কালাকচুয়া এলাকায় সাকুরা সিএনজি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাব হোসেন রংপুর জেলার পীরগঞ্জ এলাকার বাসিন্দা।

Advertisement

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের কালাকচুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ি আলতাব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলতাব হোসেনের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শাহাদাত হোসেন নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহাসড়কের মিয়াবাজার টাইমস স্কয়ার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মহসিন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানায়, শাহাদাত এক ছেলে ও এক মেয়ের জনক। কিছুদিন পূর্বে ছুটিতে সৌদি আরব থেকে দেশে আসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!