বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী ইউসুফ একই গ্রামের শরীয়ত উল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে ইউসুফের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো দুই পরিবারের। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়া নিয়ে চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নূরনবীর সঙ্গে ইউসুফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ইউসুফকে মারধর করেন সোহেল ও রুবেল। পরে ছুরিকাঘাত করেন। এরপর স্বজনরা ইউসুফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়া নিয়ে প্রবাসীকে হত্যা করেছেন তারই চাচাতো ভাইয়েরা। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।