ট্রেন দুটি হচ্ছে আন্তনগর ধূমকেতু ও দ্রুতযান এক্সপ্রেস। শুক্রবার রাতে ঈশ্বরদী-ঢাকা রেলপথে এ ঘটনা ঘটে। পরে আধা ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস।
ট্রেনের যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস বড়ালব্রিজ স্টেশন সংলগ্ন রেলব্রিজ অতিক্রম করছিল। ঐ সময় বিপরীত দিক থেকে একই লাইনে ছুটে আসছিল রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। অবস্থা বেগতিক দেখে দ্রুতযানের চালক ট্রেনটি রেলব্রিজের ওপর দ্রুত থামিয়ে দেন। ঐ সময় ধূমকেতু ট্রেনটি ছিল ওই রেলব্রিজের পশ্চিম পাশের কয়েকশ’ গজ দূরে। চালকদের সতর্কতায় মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় ট্রেন দুটি।
.png)
এ ঘটনায় উভয় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধূমকেতু ট্রেনটি পাশের ভাঙ্গুড়া স্টেশনে ফিরে গিয়ে এক নম্বর লাইনে অবস্থান নিলে দ্রুতযান ট্রেনটি দুই নম্বর লাইন দিয়ে ছেড়ে যায়। আধা ঘণ্টা পর ধূমকেতুও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বড়ালব্রিজ রেলস্টেশনের মাস্টার মামুন হোসেন জানান, ভাঙ্গুড়া স্টেশন থেকে সিগন্যাল দেওয়া হয়। বিষয়টি তারাই ভালো বলতে পারবেন।
ভাঙ্গুড়া রেলস্টেশনের মাস্টার হাবিবুর রহমান জানান, কম্পিউটার সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকে থাকে। ২০ মিনিট পর কম্পিউটার হলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।