ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রথমবারের মতো হংকং-এ সাতক্ষীরার আম

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১৪ মে ২০২২
প্রথমবারের মতো হংকং-এ সাতক্ষীরার আম
সাতক্ষীরার নিরাপদ আমের বিশ্বস্ততা সারাদেশে- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকং-এ। আম-কৃষি ক্যালেন্ডারের পদ্ধতি অনুযায়ী সাতক্ষীরায় প্রথম গাছ থেকে পাড়া গোবিন্দভোগ জাতের আম প্রবেশ করছে হংকংয়-এর বাজারে।

আম রফতনিতে যুক্ত উত্তরণের সফল প্রকল্পের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সাতক্ষীরায় উৎপাদিত হিমসাগর ও ল্যাংড়া আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে। বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে। এবারই প্রথম পরীক্ষামূলক ১০০ কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকং-এর বাজারে।

সাতক্ষীরার নিরাপদ আমের বিশ্বস্ততা সর্বত্র। বাগান থেকে কার্টন করা পর্যন্ত কোথাও কোনো অনিয়ম যাতে না হয়- সেজন্য কৃষি বিভাগ, জেলা প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীলদের কড়া নজরদারি থাকে।

Advertisement

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, এ বছর সারাদেশ থেকে ৬০০ মেট্রিক টন আম রফতানি করা হবে। এর মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে ১০০ মেট্রিক টন। ১৯ মে সাতক্ষীরার আমের বিদেশযাত্রা শুরু হবে। এসব আম রফতানি কাজে সাতক্ষীরার আম বাগাান ও চাষিদের প্রস্তুত করেছে কৃষি বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!