শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নগর ডিবির এডিসি (উত্তর) মো. জহিরুল ইসলাম। এর আগে, শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালী সদরের হালদার বাড়ির হানিফের ছেলে মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, কুমিল্লার লাকসাম উপজেলার রায় গোবিন্দপুরের বজলুর রহমানের ছেলে মো. জয়নাল আবেদীন ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাঙাপানিছরার পূতি চাকমার ছেলে রুপন চাকমা শ্যামল।
.png)
এডিসি জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে একটি কাঁচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত আমদানি নিষিদ্ধ কথিত কোবরা সাপের বিষ উদ্ধার ও তিন তান্ত্রিককে আটক করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।
এডিসি আরো বলেন, বিপুল অর্থ আয়ের লোভে আমদানি নিষিদ্ধ এ বিষ অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। তাদের কাছ থেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত ঝাঁড়ফুক, তন্ত্রমন্ত্র ও বৈদ্যালি বিষয়ক বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। সাপের বিষগুলো ফ্রান্সের তৈরি। এগুলো দেশে কীভাবে এলো তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।