ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

বৈদ্যুতিক পাখার ওপর বিষাক্ত সাপ, অল্পের জন্য প্রাণে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ১৭ এপ্রিল ২০২২
বৈদ্যুতিক পাখার ওপর বিষাক্ত সাপ, অল্পের জন্য প্রাণে রক্ষা
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে গুমোট গরম পরেছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। গরম পড়ার পাশাপাশি  সাপের উপদ্রব বেড়েছে এলাকায়। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ১২টি সাপ উদ্ধার হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত বিষধর কালাজ প্রজাতির ব্যান্ডেড ক্রেইট সাপ রয়েছে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটেছিল পয়লা বৈশাখের সন্ধেয়। সেদিন শহরের ৪ নং ঘুমটি সংলগ্ন এলাকার বাসিন্দা অসীম সরকার তার ঘরের দেওয়ালে লাগানো ফ্যানের সুইচ অন করতে গিয়ে দেখেন, সেই পাখা জুড়ে পেঁচিয়ে আছে একটি বড় গোখরো সাপ। তিনি জানান, সাপটি ফনা তুলে কাটা জিভ নাড়াচ্ছিল।

সঙ্গে সঙ্গে লাফ মেরে ঘর থেকে বেরিয়ে গিয়ে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে ফোন করেন। তিনি এসে সাপটিকে উদ্ধার করেন এবং পরে সেটিকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন।

Advertisement

আরো পড়ুন>> ১৭ বছরের বেড়ালকে প্রাসাদ থেকে তাড়ানোয় ১২ হাজার মানুষের প্রতিবাদ

বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, ‘সাপ সাধারণত এই সময় গর্ত ছেড়ে বাইরে বের হয়। গত কয়েকদিন ধরে বাড়িগুলির যেই সব যায়গা থেকে সাপ গুলি উদ্ধার হয়েছে সেই সব জায়গা বেশ অপরিষ্কার দেখা গেছে। যার ফলে সেই সব জায়গায় ইদুর বা ব্যাঙ থাকার আদর্শ পরিবেশ। ফলে সাপ সেগুলিকে খেতে এসেছিল। তাই এই সময় সবাই বাড়ি পরিষ্কার রাখা উচিত।

সূত্র: আজকাল

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!