ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১৭ মে ২০২২
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
দুর্ঘটনাস্থল-ডেইলি বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, সিএনজি চালিত অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম। পথে রোকনপুর বাজারে পৌঁছা মাত্রই সিলেট থেকে ঢাকাগামী ঢাকা যাত্রীবাহী এমআর পরিবহনের বাস পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

Advertisement

এ সময় ঘটনাস্থলে সিএনজি চালক শাহ আরশ আলী ও যাত্রী নুরেয়া বেগম নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!