ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় পোড়া দাগ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১৮ মে ২০২২
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় পোড়া দাগ
নিহত সখিনা আক্তার নিশু- ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সখিনা আক্তার নিশু নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছ। তার গলায় পোড়া দাগ রয়েছে। নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত সখিনা আক্তার ঐ উপজেলার কালিকাপুর গ্রামের সোলেমানের স্ত্রী এবং বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের জামাল উদ্দিনের মেয়ে।

বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এর আগে, ভোরে স্বামীর বাড়িতে মৃত্যু হয় সখিনা আক্তার নিশুর।

Advertisement

নিহতের স্বামীর পরিবার বলছে, ভোরে নিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিনার মামা গোপালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজাহান সাজু বলেন, মঙ্গলবার রাতে পারিবারিক বিষয়ে স্বামীর সঙ্গে আমার ভাগনির কথা কাটাকাটি হয়। ভোরে আমরা তার মৃত্যুর খবর পাই। সখিনার গলায় দাগ রয়েছে। যা দেখে বোঝা যায়- নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!