ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে বজ্রপাতে প্রাণ গেল দুজনের

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১৮ মে ২০২২
হাওরে বজ্রপাতে প্রাণ গেল দুজনের
ফাইল ছবি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার দুই হাওরে বজ্রপাতে এক কিশোরসহ দুজন নিহত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউপির সাতগাঁও হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কৃষক জাকারুল মিয়া ও চাকুয়া ইউপির রানীচাপুর গ্রামে মামুন মিয়া নামে এক কিশোর নিহত হয়। 

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক জাকারুল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউপর ইকরাহাটি গ্রামের আক্ষেপ মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও শ্বশুরবাড়িতে ধান কাটতে আসেন। পরে সন্ধ্যার আগে বজ্রপাতে হাওরেই মারা যান তিনি। এ সময় একটি গরুরও মৃত্যু হয়। 

Advertisement

এছাড়াও একই উপজেলার রানীচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে মামুন বাড়ির কাছেই বজ্রাঘাতে  আহত হয়। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়। 

বুধবার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করে ওসি জানান স্বজনরা লাশ নিয়ে যাচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!