[ দেশজুড়ে ]
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অনার্স পরীক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে, সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসরকের চাপারতল-কাকিনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় নয়ন।
নিহত নয়ন মিয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউপির কাদমা গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী।
.png)
জানা যায়, সকালে কাকিনা উত্তর বাংলা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলো। পথে চাপারতল-কাকিনা বাজার সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে পিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
কাকিনা উত্তর বাংলা কলেজের মার্কেটিং বিভাগীয় প্রধান শিক্ষক শহীদুজ্জামান নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লালমনিরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!