[ দেশজুড়ে ]
পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের নেতার কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান আজবাহার প্যাদা- ফাইল ফটো
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পটুয়াখালীর দশমিনায় মজিবুর রহমান আজবাহার প্যাদা নামে ইসলামী আন্দোলনের এক নেতাকে কারাদণ্ড দিয়েছে ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলা সদরের নলখোলা বন্দরে উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের অভিযোগ এনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি।
ইউএনও মহিউদ্দিন আল হেলাল জানান, ঘটনার দিন উপজেলার নলখোলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন তিনি। এ সময় আজবাহার প্যাদা ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!