ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
বিষপানে প্রাণ দিল দুই স্কুলছাত্রী
ফাইল ছবি
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে বিষপানে দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২১ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মৃত দুই ছাত্রী হলো, হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর হোসেনের মেয়ে যুথী আক্তার এবং পাইকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকুর মেয়ে শাবানা খাতুন। যুথী হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাবানা পাইকপাড়া সিনিয়র আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা নিজেদের বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তারা আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!