[ দেশজুড়ে ]
গ্যাস ট্যাবলেট সেবনে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ফাইল ছবি
বগুড়ায় মৌসুমী আক্তার নামে ২৫ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গ্যাস ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বুজরুকবাড়িয়া এলাকা থেকে মৌসুমীর লাশ উদ্ধার করা হয়। মৌসুমী একই এলাকার আব্দুল কাদেরের মেয়ে ও জেলার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা ওমান প্রবাসী ইব্রাহীমের স্ত্রী।
পুলিশ জানায়, মৌসুমীর বাবার বাড়ি বুজরুকবাড়িয়া এলাকায়। তিনি সেখানেই থাকছিলেন। মঙ্গলবার সকালে গ্যাস ট্যাবলেট সেবন করেন মৌসুমী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। কিন্তু এর মধ্যেই তিনি মারা যান।
.png)
সদরের নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মৌসুমীর লাশ শজিমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!