রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, এদিন ভোরে আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনাল এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভোরে লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন আদমদীঘি রেলস্টেশনের পশ্চিম পাশের আউটার সিগনাল অতিক্রম করছিল। ওই সময় ট্রনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঢাকা থেকে ছেড়ে আসা এই লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল।
.png)
আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, অজ্ঞাত ওই নারীর বয়স হবে আনুমানিক ৪৮ বছর। তিনি কিভাবে ট্রেনের কাছাকাছি চলে গেলেন এবং কেন রেলস্টেশন এলাকায় এসেছিলেন তা এখনো জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।