ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় জমির বিরোধে সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫১, ১৭ এপ্রিল ২০২২
বগুড়ায় জমির বিরোধে সংঘর্ষে নিহত ১
শিবগঞ্জ থানা, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে দোকান ঘরের জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের সংঘর্ষে বুলু মিয়া নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তারা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার বিকেলে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলুর মৃত্যু হয়। এর আগে, বেলা সাড়ে ১২ টার দিকে ঐ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনী বিন্যাচাপড় গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

নিহত বুলু মিয়া খেউনী বিন্যাচাপড় গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- উপজেলার একই গ্রামের মাইদুল ইসলাম, দুদু মিয়া ও নিহতের ছেলে মিনহাজ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের রঞ্জু মিয়া-হাফিজার সরকারের মধ্যে কয়েকবছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে রোববার সংঘর্ষে লিপ্ত হয় দুইপক্ষ। এতে বুলু মিয়াসহ চারজন গুরুতর আহত হন। পরে শজিমেক হাসপাতালে মারা যান বুলু।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, শনিবার সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রোববার আবারো তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন নিহত ও চারজন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!