সোমবার রাতে ওই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, রোববার বুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে ৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আইয়ুব আলী। এরই পরিপ্রেক্ষিতে সোমবার রাতে বিজয় মিছিল বের করে তার সমর্থকরা। ঐ সময় তাদের সঙ্গে পরাজিত প্রার্থী ফয়েজুর রহমানের সমর্থকদের ঝগড়া হয়। এক পর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন ৩০ জন।
.png)
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।