ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ৬ ডিসেম্বর ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার উজানচর (পূর্ব) ইউনিয়নের রাধানগর গ্রামে এ সংঘর্ষে ঘটে।

নিহত অলেক মিয়া উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে নবনির্বাচিত মেম্বার মহসিন ও সাবেক মেম্বার মাসুদ মিয়ার সঙ্গে গ্রাম্য আধিপত্য, নির্বাচনী বিরোধ ও পূর্ব শত্রুতার জের নিয়ে বিরোধ চলে আসছিলো। এসবের জেরে রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরে মেম্বারের সমর্থকরা দুই দলে বিভক্ত হয়ে সংর্ঘষে লিপ্ত হন। সংঘর্ষে রাধানগর গ্রামের মহসিন মেম্বারের সমর্থক অলেক মিয়াকে মাসুদ মিয়ার সমর্থকরা পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Advertisement

উজানচর (পূর্ব) ইউপির চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান জনি জানান, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য নিয়ে দুই মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরেই দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ অলেক মিয়া নিহত হন। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। 

জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!