ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাট তৈরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২৪ নভেম্বর ২০২১
খাট তৈরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দুটি সামাজিক দল রয়েছে। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেন মতিয়ারের সমর্থক রোনা মিস্ত্রীর কাছে। খাট তৈরি ও টাকা পরিশোধ নিয়ে সকালে হযরত ও রোনা মিস্ত্রীর মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Advertisement

এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!