শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা সবাই পিকআপের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা বলতে পারেনি পুলিশ। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিকআপটি যাত্রী নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে শেরপুরে হাওয়াখানা এলাকায় স্টার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপ। আহত হন অন্তত ১৭ জন। তাদের মধ্যে পিকআপ চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
.png)
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনাকবলিত বাস-পিকআপ হেফাজতে নেয়া হয়েছে। বাসের চালক-সহকারী পালিয়ে গেছেন।