১৩ বছর ধরে প্রেম: বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ, এখন লাপাত্তা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। এ ঘটনায় লাপাত্তা হয়ে গেছেন প্রেমিক।
ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউপির চরআলগী গ্রামে। একই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে এক নারীর দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে আগামী বৃহস্পতিবার দেলোয়ার হোসেনের জন্য বিয়ে ঠিক করে পরিবার। এমন খবর পেয়ে শনিবার রাত থেকে প্রেমিক দেলোয়ারের বাড়িতে গিয়ে ওই নারী বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী।
বিষয়টি নিয়ে দেলোয়ারের বাড়িতে অবস্থানরত ওই নারী জানান, স্কুল জীবন থেকে দেলোয়ার হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ১৩ বছর ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক চলে আসছে। প্রেম চলাকালীন সময়ে বিয়ের আশ্বাসে দেলোয়ারের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে উঠে বলে দাবি করেন ওই নারী । দেলোয়ার অন্য জায়গায় বিয়ে করছে বলে জানতে পেরেছি। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি। তবে এ বিষয়ে দেলোয়ারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
.png)
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।