আটককৃতরা হলো- বারবারিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে আবু বক্কর সিদ্দিক মোল্লা, চারিপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম, দক্ষিণ হাতকোড়া গ্রামের আবদুল হকের ছেলে আলামিন ও কৃষ্ণপুরা গ্রামের মহর আলীর ছেলে আরিফুজ্জামান পিন্টু।
র্যাব সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার দুই তরুণ-তরুণী সোমবার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় বেড়াতে যায়। এ সময় স্থানীয় চারজন আবু বক্কর সিদ্দিক মোল্লা, আরিফুল ইসলাম, আলামিন ও পিন্টু তাদের বারবাড়িয়ার মোকলেছুর রহমানের বাড়িতে সারারাত আটকে রেখে ঐ তরুণ-তরুণীর ছবি তোলে। এরপর সেসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাদের স্বজনদের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
.png)
খবর পেয়ে র্যাব-৪ এর সদস্যরা মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা হয়েছে।