ভিডিওটি দেখে কমেন্টবক্সে মন্তব্য করে ওই দুই শিক্ষার্থীকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই তাদের চিহ্নিত করে তার বাবা-মার কাছে বিচার চেয়েছেন। কেউ কেউ আবার অশ্লীলতার জন্য তাদের স্কুল থেকে বহিষ্কার করার দবি জানিয়েছে।
অভিযুক্ত এক শিক্ষার্থীর বাবা দুঃখ প্রকাশ করে বলেন, তারা যে কাজটি করেছে তা অবশ্যই খারাপ হয়েছে। এছাড়া মার্চ মাসে করা ভিডিওটি একটি চক্র সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করেছে। তবে এখন থেকে তিনি তার মেয়েকে শাসনের মধ্যে রাখছেন বলে জানিয়েছেন।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান বলেন, ওই দুই ছাত্রীকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় সোমবার তাদের বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসক, শিক্ষা অফিসার ও সংশ্লিষ্টদের জানানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।