সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কালু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, ২০১৮ সালের ৩ জানুয়ারি সদর উপজেলার বাররশিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ মহুবুলকে আটক করে র্যাব-৫। এ ঘটনায় র্যাবের উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মহুবুলকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।
.png)
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক জাহিদুল ইসলাম ১১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।