ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিকসহ ৩ জন আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২৭ মে ২০২২
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিকসহ ৩ জন আটক
কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তার দুই বন্ধু আটক ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল লতিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার মেয়েটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নূর মোহাম্মদ নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সম্প্রতি ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি দুই বন্ধুসহ কিশোরীকে নিয়ে পোগলদিঘা এলাকায় নির্জন স্থানে বেড়াতে যান। একপর্যায়ে তিনি কিশোরীকে বিয়ের কথা বলে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা স্থানীয়রা টের পেয়ে পরিবারকে জানায়। কিশোরীর বাবা তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ দেন। সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নূর মোহাম্মদ ও তার দুই সহযোগীকে আটক করে। 

Advertisement

আটককৃতরা হলেন উপজেলার পিংনা ইউপির সোনামুই গ্রামের আসর উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ এবং তার দুই সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন মিয়া ও চর ভাদাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফরিদুল ইসলাম।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল লতিফ বলেন, ধর্ষণের ঘটনায় আটক কথিত প্রেমিকসহ তিনজনকে থানা হাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!