[ দেশজুড়ে ]
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলন শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা ও বেলনু উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে উপস্থিত আছেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী, কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!