ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে যুবলীগকর্মী খুন, বার্মিজ চাকুসহ আটক ১

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ২৮ মার্চ ২০২২
যশোরে যুবলীগকর্মী খুন, বার্মিজ চাকুসহ আটক ১
আটককৃত হৃদয় ও উদ্ধারকৃত বার্মিজ চাকু-মোবাইল। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে যুবলীগকর্মী হোসাইন মুহাম্মদ রুম্মান খুনের ঘটনায় আলিম হোসেন ওরফে আর কে হৃদয়কে চাকুসহ আটক করেছে ডিবি পুলিশ। সোমবার নিজ বাড়ি শেখহাটি বাবলাতলা থেকে তাকে আটক করা হয়।

এর আগে, ২৫ মার্চ রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের কাঁঠালতলায় যুবলীগকর্মী হোসাইন মুহাম্মদ রুম্মান ও আরিফ হোসেন শাকিলকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক রুম্মানকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় নিহতের ভগ্নিপতি আলীমুজ্জামান কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, ৬০ হাজার টাকার ভাগাভাগি নিয়ে ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুম্মান ও শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। চাঞ্চল্যকর ঐ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

Advertisement

তিনি আরো জানান, কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শেখহাটি বাবলাতলা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকুসহ হৃদয়কে আটক করা হয়। এছাড়া প্রধান অভিযুক্ত আরিফকে ধরতে তৎপরতা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!