ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ৩০ মে ২০২২
নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেফতার
তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেফতার

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামি মারজিয়া আক্তার শিলাকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মার্জিয়া আক্তারকে শনাক্ত করা হয়েছে। তাকে সোমবার র‌্যাব সদর দফতরে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্র্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। 

Advertisement

ওই সময় এক নারী তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে স্টেশনে স্থানীয় এক বখাটেসহ ওই নারী ঢাকা থেকে আসা তরুণী ও যুবককে মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। 

এ ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় গত ২১ মে ইসমাইল নামে এক বখাটেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!