ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সন্তানকে কীটনাশক খাওয়ালেন, খেলেন নিজেও

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৩১ মে ২০২২
দুই সন্তানকে কীটনাশক খাওয়ালেন, খেলেন নিজেও
হাসপাতালে চিকিৎসাধীন মা ও দুই সন্তান- ছবি: ভিডিও থেকে নেয়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানোর পর নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন মা। সোমবার রাতে ঐ উপজেলার রামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাতেই তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মা সোনিয়া আক্তার, দুই শিশু নিরব ও আফসি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোনিয়ার স্বামী আবদুর রহমান জানান, কয়েকদিন আগে সোনিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। সেই সমস্যা সমাধানের পর সোমবার রাতে আবার তাদের বাক্‌বিতণ্ডা হয়। এরই জেরে নিরব ও আফসিকে বাইরে নিয়ে কীটনাশক খাওয়ান সোনিয়া, এরপর নিজেও খান। কিছুক্ষণ পর উঠান থেকে তাদের গোঙানির শব্দ পাই। এরপর আমরা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে চিকিৎসক তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, বিষয়টি নিয়ে কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!