ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলেকে গলা টিপে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২২ এপ্রিল ২০২২
ছেলেকে গলা টিপে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ

ভোলার দৌলতখানে আট বছরের সন্তানকে গলা টিপে হত্যার পর ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মা রুনু বেগম।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাকিল একই বাড়ির আল আমিনের ছেলে।

স্বজনরা জানান, আল-আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছু হলেই ছেলে শাকিলকে বেধড়ক মারধর করতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়রা এসে রুনুকে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো অবস্থায় দেখেন। এরপর শাকিলের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সকালে শিশুর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!