ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৬ নভেম্বর ২০২১
ভোলায় দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত
ফাইল ছবি

ভোলায় মেঘনা নদীতে দুর্বৃত্তদের গুলিতে টিটু নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভোলার মেঘনা নদীতে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত টিটু ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঐ ইউপির নাসিমাঝি এলাকার বীর মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে।

Advertisement

ওসি এনায়েত হোসেন জানান, দৌলতখানের মদনপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু কর্মী-সমর্থকদের নিয়ে মদনপুর থেকে ট্রলারযোগে ভোলা সদর উপজেলার ধনিয়া নাসিরমাঝি ঘাটে আসছিলেন। আসার পথে মেঘনা নদীতে দুর্বৃত্তরা ট্রলারে হামলা করে। এ সময় যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধারণা করা হচ্ছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!