ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ৪ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ১ জুন ২০২২
চট্টগ্রামে ৪ কেজি সোনা উদ্ধার
আটক সাইফুল ইসলাম (ইনেসেটে উদ্ধার করা সোনা)। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে থেকে প্রায় চার কেজি সোনা (৩৪টি বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন) জব্দ করা হয়েছে। এ সোনার বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি।

বুধবার সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।

Advertisement

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঐ ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।

এ সময় সোনাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!