ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুর বড়স্টেশন প্লাটফর্মে ভাঙন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ২ জুন ২০২২
চাঁদপুর বড়স্টেশন প্লাটফর্মে ভাঙন
হঠাৎ বৃষ্টিতে প্রায় ২০০ ফুট স্থানে ফাটল ও হেলে পড়েছে চাঁদপুর বড় স্টেশনের নির্মাণধীন প্লাটফর্ম: ছবি ডেইলি বাংলাদেশ

হঠাৎ বৃষ্টিতে প্রায় ২০০ ফুট স্থানে ফাটল ও হেলে পড়েছে চাঁদপুর বড় স্টেশনের নির্মাণধীন প্লাটফর্ম। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মোরছালিন রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ২৯ মে নির্মাণাধীন প্লাটফর্মটির প্রায় ২০০ ফুট দেওয়াল ভেঙে হেলে পড়ে। 

পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের চাঁদপুর (কার্য) উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল নূর, ইঞ্জিনিয়ার রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

জানা যায়, ১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর বড় স্টেশনে ৯০০ ফুট লম্বা একটি প্লাটফর্ম নির্মাণ হচ্ছে। গত ২৯ মে হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন প্লাটফর্মটির প্রায় ২০০ ফুট দেওয়াল ভেঙে ও কয়েক স্থানে ফেটে যায়। এর আগেও অপর প্রান্তের প্লাটফর্মটি নির্মাণ করার সময় একই কারণে ভেঙে যায়।

বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মোরছালিন রহমান বলেন, হঠাৎ বৃষ্টিতে নির্মাণাধীন প্লাটফর্মটির দেওয়াল ভেঙে ও কয়েকস্থানে হেলে পড়েছে। প্রায় ২০০ ফুট স্থান আমরা নির্ধারণ করেছি। ভাঙন ও হেলে যাওয়া অংশে কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!