ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে কারখানায় আগুন, ক্ষতি ৫ কোটি টাকা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৩ জুন ২০২২
ফেনীতে কারখানায় আগুন, ক্ষতি ৫ কোটি টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে অগ্নিকাণ্ডে মদিনা ফোম ও জনতা মুড়ি ফ্যাক্টরি নামে ২টি কারখানা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দুই কারখানার মালিক পক্ষের।

শুক্রবার সকালে সদর উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাছগাছিয়ার তেমুহনী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, প্রথমে মদিনা ফোম থেকে আগুনের ধোয়া দেখতে পেয়ে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের জনতা মুড়ি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।

Advertisement

ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মূৎ সুদ্দি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি দল দ্রুত নিভানোর কাজে যোগ দেয়। পরে দু ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে তিনি ধারণা করা হচ্ছে মদিনা ফোম নামের একটি ফ্যাক্টরিতে পলিউল, টিডিআই, এসওপিএম ও সাদা রং জাতীয় কেমিকেল ছিলো এসব ধার্য্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!