গত বৃহস্পতিবার রাতে নগরীর শিবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আফজল হোসেন শাহপরাণ থানার লাকড়ীপাড়া রংধনু গ্রামের ময়না মিয়ার ছেলে। তিনি তানিম হত্যা ও ব্যবসায়ী দেলোয়ার অপহরণ মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে মাদক, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
.png)
শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন নামে কাকলি শপিং সেন্টারের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গত বৃহস্পতিবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।