ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রদলের জুয়েলসহ ১৮ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ২৮ মে ২০২২
ছাত্রদলের জুয়েলসহ ১৮ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে সংঘর্ষে ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েলসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শনিবার বাদী নিজেই বিষয়টি জানিয়েছেন। 

মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহইয়া, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব মো. আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান রুয়েল, সহসভাপতি মো. রাজিব হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সহসভাপতি ইরফান আহমেদ ফাহিম, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, সহসভাপতি মাহফুজুর রহমান লিপকন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, সহসভাপতি তরিকুল ইসলাম রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান ও সহসভাপতি শামীম পালোয়ান। 

Advertisement

এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। হামলায় প্রায় ২০ জন আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!